শাহরাস্তিতে ১১৫ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার
এইচ এ বাবলু।।
চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১১৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২১ আগস্ট ২০২৬) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ বেলায়েত উল্যাহ, এএসআই (নিঃ) স্বপন দাস ও এএসআই (নিঃ) আলমগীর কবির সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের অংশ হিসেবে শাহরাস্তি থানাধীন টামটা উত্তর ইউনিয়নের বোস্তা বাজারে ওমর ফারুকের চা দোকানের সামনে অভিযান চালিয়ে শাকিল (২৯) ও দিদার হোসেন (৪০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে মোট ১১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় এজাহারভুক্ত অপর এক আসামি মোঃ সোহাগ (২৪) পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।




