সারাদেশ

কালীগঞ্জে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর:

গাজীপুরের কালীগঞ্জে এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টার মামলায় লোকমান হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় এক মাস পর ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লোকমান হোসেন কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী এলাকার মৃত তরব আলীর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই বিকেলে ২০ বছর বয়সী ওই যুবতী প্রতিবেশী লোকমান হোসেনের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে ডেকে বাড়ির ভেতরে নেওয়া হয়। পরে বাড়িতে নিয়ে তাকে জোরপূর্বক শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ ও আঘাত করার অভিযোগ ওঠে। একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ সময় ভুক্তভোগী চিৎকার শুরু করলে অভিযুক্ত তাকে ছেড়ে দেন বলে মামলার এজাহারে বলা হয়েছে। পরে বাড়িতে ফিরে যুবতী তার মাকে বিষয়টি জানান।
পরদিন ২২ জুলাই সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলা হওয়ার পর লোকমান হোসেন আত্মগোপনে চলে যান বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শান্তি চন্দ্র দাস জানান, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় লোকমান হোসেনের অবস্থান শনাক্ত করা হয়। পরে শনিবার সন্ধ্যায় ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআই শান্তি চন্দ্র দাস বলেন, তিনি তার ছেলের বাসায় আত্মগোপনে ছিলেন। ভাটারা থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় দুই বছর আগেও লোকমান হোসেনের বিরুদ্ধে একই ধরনের ঘটনার কথা জানা গিয়েছে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,