শিক্ষাঙ্গন

ঐক্য, সততা ও দায়িত্বের প্রত্যয়ে ছাতকে জালালিয়া প্রাক্তন ছাত্র সোসাইটির অভিষেক

ছাতক প্রতিনিধি: ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত জালালিয়া প্রাক্তন ছাত্র সোসাইটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে মাদ্রাসার অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোসাইটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাদির বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সোসাইটির পৃষ্ঠপোষক ও ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ বলেন, “সোসাইটির প্রত্যেক সদস্যকে সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। মাদ্রাসার সামগ্রিক কার্যক্রমে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। মাদ্রাসার বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমে জালালিয়া প্রাক্তন ছাত্র সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই আমার প্রত্যাশা।”

তিনি বলেন, প্রাক্তন শিক্ষার্থীরা একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের অভিজ্ঞতা, আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে মাদ্রাসার শিক্ষা ও সার্বিক কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা আবু জয়িদ মো. নোমান, ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস ছালাম, আরবি প্রভাষক মাওলানা আলী আসগর খান, গভর্নিং বডির সদস্য মাওলানা আমিনুল ইসলাম ও হাজী আলা উদ্দিন।

এছাড়া সোসাইটির উপদেষ্টা মাওলানা আব্দুল ওয়াহাব ও তাজ উদ্দিন আহমদ মুরছালিনসহ সোসাইটির নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল হামিদ। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন বাহার উদ্দিন ও ফরিদ আল মাহমুদ। স্বাগত বক্তব্য দেন সোসাইটির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন সোসাইটির প্রচার সম্পাদক তানভীর আহমদ জাকির, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদির, কোষাধ্যক্ষ মাহবুব আলম সাদেক, সহ-সভাপতি ফারুক আহমদ, আতাউর রহমান, গোলজার হোসেন, গিয়াস উদ্দিন, ফয়ছল আহমদ ও আব্দুল কাইয়ুম প্রমুখ।

বক্তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার পাশাপাশি মাদ্রাসার উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জালালিয়া প্রাক্তন ছাত্র সোসাইটির কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান সোসাইটির পৃষ্ঠপোষক ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ। শপথের মধ্য দিয়ে নবগঠিত কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর