Uncategorized

ফরিদগঞ্জে মসজিদে আজানে বাধা দেওয়ার মামলায় শফিক মৃধা গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে মসজিদে আজান দেওয়াকে কেন্দ্র করে মারামারি ও আজানে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত বাচ্চু মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিক তাকে গ্রেফতার করেন বলে থানা সূত্রে জানা গেছে। 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর আব্দুর রহমান মৃধা ওয়াকফ এস্টেট জামে মসজিদের সাধারণ সম্পাদক শফিকুর রহমান মৃধা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় বাচ্চু মৃধাকে একমাত্র বিবাদী করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, চলতি বছরের ২ জুলাই বিকেলে আসরের নামাজের সময় মসজিদে আজান দেওয়াকে কেন্দ্র করে বাচ্চু মৃধার সঙ্গে মুয়াজ্জিন আমির হোসেন, পেশ ইমামসহ কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে ২ থেকে ৩ জন রক্তাক্ত জখম হয়েছেন বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে। 

এ ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই বাচ্চু মৃধাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨