সারাদেশ

ভারতীয় পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশ ভ্রমণ শেষে নিজ দেশে ফেরার সময় বেনাপোল চেকপোস্টে মৃত্যু!

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি:
বাংলাদেশ ভ্রমণ শেষে নিজ দেশে ফেরার পথে বেনাপোল স্থলবন্দর চেকপোস্টে গৌতম মিস্ত্রি নামে এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ভারতীয় ওই যাত্রী বরিশাল এলাকায় ভ্রমণ শেষে জিএম পরিবহনের একটি বাসে করে নিজ দেশে ফিরছিলেন। বেনাপোল স্থলবন্দরে বাস থেকে নামার পরপরই তিনি অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরে ধারণা করা হয়, স্ট্রোকজনিত কারণে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত গৌতম মিস্ত্রি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা বলে জানা গেছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানা ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক হওয়ায় বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শক্রমে প্রয়োজনীয় কাগজপত্র ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ নিজ দেশে পাঠানোর কার্যক্রম চলছে।
ঘটনার বিষয়টি বেনাপোল পোর্ট থানা ও ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,