সারাদেশ

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের শেষে সংযুক্ত মালবাহী কামড়া লাইনচ্যুত হয়েছে। এতে করে  সান্তাহার জংশন স্টেশন দিয়ে সব ধরণের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সান্তাহার শহরের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটলে শহরের একমাত্র রেলক্রসিংয়ে ট্রেন আটকে থাকায় যান চলাচলও বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর সান্তাহার স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস এবং আক্কেলপুর স্টেশনে রাজশাহী গামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস আটকা পড়ে। এদিকে সান্তাহার শহরের একমাত্র রেলক্রসিংয়ের ওপর ট্রেনটি আটকে থাকায় শহরের এক পাশ থেকে অন্য পাশে যানবাহন চলাচল বন্ধ আছে। এতে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
সান্তাহার স্টেশনের সুইচ কেবিন সূত্রে জানা গেছে, প্রায় ৭ ঘণ্টা বিলম্বে ৭৯৮ নম্বর নিম্নগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৭টার দিকে সান্তাহার জংশন স্টেশনে প্রবেশ করছিলো। এ সময় ট্রেনটির একেবারে পেছনে থাকা একটি মালবাহী কামড়া লাইনচ্যুত হয়ে ব্রডগেজ ও মিটারগেজ লাইনের ওপর পড়ে। এতে স্টেশন থেকে সব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সান্তাহার স্টেশনের সুইচ কেবিনে কর্তব্যরত স্টেশন মাস্টার আবু হানিফ জানিয়েছেন, মালবাহী কামড়াটি লাইনচ্যুত হয়ে পড়ায় সব লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সিগন্যালের কোনো ত্রুটি ছিলো না উল্লেখ করে তিনি জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।
সান্তাহার স্টেশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) শ্যামল চন্দ্র জানিয়েছেন, লাইনচ্যুত কামড়াটি উদ্ধারে ক্যারেজ বিভাগের কর্মীরা কাজ করছেন। ঈশ্বরদী থেকে উদ্ধার কারী ট্রেন আসার পর পুরোদমে উদ্ধার কাজ শুরু হবে।
ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সান্তাহার রেলওয়ে স্টেশনের গ্রেড-১ স্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, ট্রেনটি প্রায় ৭ ঘন্টা বিলম্বে চলাচল করছিলো প্রায় সন্ধ্যা ৭ টার দিকে ট্রেনটি সান্তাহার স্টেশনে প্রবেশ কালে রেলক্রসিং এলাকায় ট্রেনের সর্বশেষ লাগেজ ভ্যানটি লাইনচ্যুত হয়। সিগনালের কোনো সমস্যা ছিলো না তবে গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে হতে পারে। লাগেজ ভ্যানটি কেটে রেখে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সান্তাহার ছেড়ে গেছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে লাগেজ ভ্যানটি উদ্ধারে কাজ করবে। লাগেজ ভ্যানটি লাইন থেকে না সরানো পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক হবেনা বলে ধারণা করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,