সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারকালে আনোয়ারায় ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ মাদক কারবারি গ্রেফতার
চট্টগ্রাম প্রতিনিধি:
সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারকালে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকা হতে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি মোটর সাইকেল জব্দ করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি মোটরসাইকেল যোগে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম শহরের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৯ সেপ্টেম্বর বুধবার আনুমানিক ১১ টা ৪৫ মিনিটের সময় র্যাব-৭ চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন আনোয়ারা এল.পি.জি অটো গ্যাস ষ্টেশন, সৈয়দ কুচাইয়ার মোড়ে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে সন্দেহভাজন গাড়ী তল্লাশী শুরু করে। তল্লাশীর এক পর্যায়ে ০১টি মোটর সাইকেল (যার সামনের শেড এর উপর ইংরেজীতে PRESS Daily Bangladesh Observer স্টিকার লাগানো) চেকপোষ্টে থামিয়ে তল্লাশীকালে অভিযুক্ত নুরুল আলম প্রকাশ মুজাহিদ(৪৩), পিতা-আব্দুর রহমান, সাং-রংগী খালী, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত মোটর সাইকেলটি খুলে হাফ চেসিস এর ভিতর, চেসিস বক্সের ভিতরে সর্বমোট ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পরিবহনে ব্যবহৃত ০১টি মোটর সাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ২৩ লক্ষ ৫৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবল এবং জব্দকৃত মোটর সাইকেল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।




