সারাদেশ

শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগর( সাতক্ষীরা)  প্রতিনিধি ঃ ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে
সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায় সোমবার
(২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার পাবলিক লাইব্রেরীর হলরুমে
উইক্যান বাংলাদেশ ও নকশীকাঁথার আয়োজনে
 আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস  উপলক্ষ্যে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক প্রকল্পের আওতায় এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল এ্যাফয়ার্স কানাডা, ইউরোপিয় ইউনিয়ন, নাগরিকতা ও মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে অনুষ্ঠিত কর্মসূচির রালী
  শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় উপজেলা নাগরিক কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ওসিসি প্রণব কুমার বিশ্বাস, উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক কাজল রায় চৌধুরী।
আলোচনা সভায় অতিথিরা তথ্য অধিকার আইন, নাগরিকের অধিকার, তথ্য অধিকার কেন গুরুত্বপূর্ণ, সরকারি দপ্তর থেকে তথ্য পাওয়ার  পদ্ধতি ও আবেদন প্রক্রিয়া, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনে তথ্য অধিকারের ভূমিকা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।
সংশ্লিষ্টদের মতে, তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন, তথ্যপ্রদানকারী কর্মকর্তাদের দায়িত্বশীলতা এবং নাগরিকদের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা গেলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  সাবেক  সহকারী অধ্যাপক শাহানা হামিদ, সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, এ্যাডভোকেট মুনসুর আলী, সাংবাদিক আনিস সুমন, জয়িতা নারী সংগঠনের পরিচালক অষ্টমী মালো, প্রাক্তন ইউপি সদস্য বেবী নাজনীন সহ উপজেলা ও ইউনিয়ন নাগরিক কমিটির সদস্যবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,