সারাদেশ

লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫ কোটি টাকার মালামাল জব্দলালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫ কোটি টাকার মালামাল জব্দ

​আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

​লালমনিরহাটের সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ পথে আসা প্রায় ৫ কোটি টাকা মূল্যের অস্ত্র ও মাদকের চালান জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি।

​শনিবার (৩ অক্টোবর) রাত ৩টার দিকে রামখানা বিওপির আওতাধীন আশকোন নগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদকের একটি বড় চালান পাচার হতে পারে-এমন গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল আশকোন নগর এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় ভারত সীমান্ত পার হয়ে আসা পাচারকারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে রেখে পুনরায় ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

​পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি এবং ১ কেজি ক্রিস্টাল মেথ জব্দ করেন বিজিবি সদস্যরা।

​বিষয়টি নিশ্চিত করে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “উদ্ধার করা আইসের নমুনায় ভেজাল আছে নাকি এটি শতভাগ খাঁটি, তা ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। পাচারকারীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,