সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে গ’লা’য় ফাঁ’স দিয়ে যুবকের আ’ত্ম’হ’ত্যা’

 

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

জয়পুরহাটের পাঁচবিবিতে হাছান আলী ওরফে ভোলা (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (৩ অক্টোবর ) রাত ৮টার দিকে উপজেলার ধরঞ্জী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ভোলা ওই গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, হাছান আলী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং ভারসাম্যহীন আচরণ করতেন। প্রায় ৫ বছর আগে স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর ৯ বছরের কন্যা সন্তান ও মাকে নিয়ে বাড়িতে থাকতেন।

ঘটনার দিন সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দেন তিনি। পাশের ঘরে থাকা মা বিষয়টি টের পেয়ে ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।

নামানোর আগেই তার মৃত্যু হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,