সিলেটের কন্ঠের ছাতক প্রতিনিধি হলেন এমরান
তানভীর আহমদ জাকির, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেটের কন্ঠ-এর ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন এমরান হাসান।
এমরান হাসান ছাতক সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন।
তিনি বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশনের সুনামগঞ্জ ইউনিটের কার্যকরী পরিষদের সদস্য এবং বিডি ক্লিন ছাতকের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
গতকাল সিলেটের কন্ঠ-এর প্রধান সম্পাদক জাবেদ আহমদ তাঁকে ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের কন্ঠ-এর বার্তা সম্পাদক নাফিস হান্নান।
নতুন দায়িত্বে এমরান হাসান ছাতক উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদ, জনদুর্ভোগ, সম্ভাবনা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ এলাকার বিভিন্ন বিষয় বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
তাঁর নতুন দায়িত্বের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।




