পঞ্চগড়ে গ্রামীন চক্ষু হাসপাতালের আযোজনে কমিউনিটি আউটরীচ প্রোগ্রাম অনুষ্ঠিত।
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গ্রামীন চক্ষু হাসপাতালের কমিউনিটি আউটরীচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনের মিলনায়তনে আউটরীচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। পঞ্চগড়ের গ্রামীন চক্ষু চিকিৎসা কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে।
আউটরীচ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধোধন করেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা বেগম, সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার
ডাঃ জান্নাতুন ফেরদৌস নিতু, গ্রামীন চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক আবুল হাসনাত।
আউটরীচ প্রোগ্রামে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় ৩ শতাধিক রোগীকে। এদের মধ্যে ছানীপরা সকল রোগীদের বাছাই করে অপারেশন করার প্রস্তুতি গ্রহন করা হয়।
বিনামূল্যে চক্ষু পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরন, ঔষধ বিতরনকরা হয়েছে এবং ছানিপরা রোগীদের বিনামূল্যে বিদেশি লেন্সসহ ছানি অপারেশন করা হবে।
দ্যা ফিউচার ভিশন সেন্টার বাংলাদেশ প্রকল্পটি আউমুন্ড ফাউন্ডেশনের অর্থায়নে অরবিস ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত হচ্ছে।
এরপরে গ্রামীন চক্ষু হাসপাতালের আয়োজনে পঞ্চগড় সিভিল সার্জনের সহযোগিতায় সিভিল সার্জনের হলরুমে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় সদর হাসপাতালের নার্স, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





