Uncategorized

ফরিদগঞ্জে স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে রোগীর কাছ থেকে ডিমান্ড করে টাকা নেওয়ার অভিযোগ: ভিডিও ভাইরাল

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিতে গিয়ে রোগীর স্বজনের কাছ থেকে টাকা দাবির অভিযোগ উঠেছে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী নূর হোসেনের বিরুদ্ধে। রোগীর ভাঙা পায়ের প্লাস্টার-সংক্রান্ত সেবা দিতে এক হাজার টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছেন রোগীর ছেলে মোস্তফা। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় লাখ মানুষের চিকিৎসাসেবার জন্য ফরিদগঞ্জ উপজেলায় রয়েছে ৫০ শয্যাবিশিষ্ট সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলার বিভিন্ন এলাকার মানুষ এখানে চিকিৎসাসেবা নিতে আসেন।
অভিযোগকারী মোস্তফা জানান, গত ৮ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি তাঁর বাবাকে চিকিৎসার জন্য ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বাবার ভাঙা পায়ের প্লাস্টার-সংক্রান্ত কাজের জন্য কর্তব্যরত নূর হোসেন তাঁর কাছে এক হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি। পরে মোস্তফা ৫০০ টাকা দিতে চাইলে তা গ্রহণে আপত্তি জানানো হয়। মোস্তফার দাবি, এ সময় নূর হোসেন তাঁকে বলেন, হাতের প্লাস্টার হলে ৫০০ টাকা নেওয়া যেত, কিন্তু পায়ের প্লাস্টারের ক্ষেত্রে ৫০০ টাকা নেওয়া যাবে না। এ ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়।
তবে সচেতন মহলের দাবি প্লাস্টার-সংক্রান্ত ওই সেবার জন্য সরকারি কোনো নির্ধারিত ফি রয়েছে কি না, থাকলে তার পরিমাণ কত—তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে স্পষ্ট করা প্রয়োজন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নূর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, বিষয়টি জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨