সারাদেশ

 ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সততা ও স্বচ্ছতার ওপর গুরুত্ব দিলেন এমপি মমিনুল হক শাহরাস্তিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

এইচ এ বাবলু।।
চাঁদপুরের শাহরাস্তিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকালে শাহরাস্তি উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, “বর্তমান সরকারের অগ্রাধিকার হলো ফ্যামিলি কার্ড। আমরা সততা ও স্বচ্ছতার সঙ্গে এ কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। আপনারা সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন।”
তিনি আরও বলেন, সবাইকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তবে যোগ্যতার ভিত্তিতে পর্যায়ক্রমে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারীদের সরবরাহ করা তথ্যের ভিত্তিতেই কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
তথ্য সংগ্রহকারীদের সতর্ক করে এমপি মমিনুল হক বলেন, কারও প্ররোচনায় কিংবা যথাযথ যাচাই-বাছাই ছাড়া ভুল তথ্য দেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সরকারের এ মহতী উদ্যোগ যেন কোনোভাবেই বিতর্কিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তথ্য সংগ্রহের পুরো প্রক্রিয়া প্রশাসনের নজরদারিতে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আঃ মান্নান পাটোয়ারী, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া এবং হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব আঃ রহিম।
প্রশিক্ষণ কর্মশালায় শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশগ্রহণ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,