সারাদেশ

ঢাকা জেলায় জামায়াতের দুই দিনব্যাপী রুকন সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন কর্মী সম্মেলন সফল করতে ব্যাপক উপস্থিতি ও আর্থিক সহযোগিতার আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে ৯ ও ১০ অক্টোবর দুই দিনব্যাপী রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আসন্ন কর্মী সম্মেলন সফলভাবে বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং রুকনদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো. মসিউল আলম। সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. মসিউল আলম আসন্ন কর্মী সম্মেলন সফল করতে রুকনদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি সম্মেলনে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি এর সার্বিক কার্যক্রম পরিচালনায় সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা প্রদানের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে সম্মেলন সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন সাংগঠনিক শৃঙ্খলা, আনুগত্য ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সংগঠনের কার্যক্রম সুশৃঙ্খল ও গতিশীল রাখতে সাংগঠনিক নিয়মনীতি অনুসরণ এবং দায়িত্বশীলদের প্রতি যথাযথ আনুগত্য বজায় রাখা জরুরি। এ সময় তিনি রুকনদের ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে শৃঙ্খলা বজায় রেখে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

দুই দিনব্যাপী এ সমাবেশে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, রুকনদের দায়িত্ববোধ বৃদ্ধি এবং আসন্ন কর্মী সম্মেলন বাস্তবায়নে প্রয়োজনীয় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ ও অধ্যক্ষ মো. শাহীনুর ইসলাম, সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন ও মাওলানা শাহাদাত হোসাইন, রুকনিয়াত সম্পাদক অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা এমপি, রাজনৈতিক সম্পাদক হাসান মাহবুব মাস্টার, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, শিক্ষা সম্পাদক অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন, অর্থ সম্পাদক কবিরুজ্জামান, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম এবং সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান মোল্লাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশে নেতারা আসন্ন কর্মী সম্মেলন সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সম্মেলনের লক্ষ্য অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,