সারাদেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে মুক্তিযুদ্ধ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জিয়া নগর (পোমরা) এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং এরপর তাঁরা স্মৃতিসৌধ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ।
শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও দায়িত্বশীলতার মাধ্যমে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে । দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থানগুলোর যথাযথ মর্যাদা রক্ষা করা জাতীয় দায়িত্বের অংশ।মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতীয় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব এই কর্মসূচির মধ্য দিয়ে প্রতিফলিত হয়। দেশের মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা, দেশপ্রেম এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার প্রত্যয় উন্নয়নমুখী বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়কে তুলে ধরে মন্ত্রী আরে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক স্মৃতিসৌধ প্রাঙ্গণে এই উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির ইতিবাচক বার্তা বহন করে।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তার, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম জেলা ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,