লালমনিরহাটে বিজিবির অভিযানে ইয়াবা ও মাদক সিরাপ জব্দ
আবুহাসান (আকাশ), লালমনিরহাট:
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড কাফ সিরাপ জব্দ করা হয়েছে।
আজ ১২ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে ও গত ১১ নভেম্বর সন্ধ্যায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে দেড় লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করে বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ নভেম্বর সন্ধ্যায় ১৫ বিজিবির অধীন গংগারহাট ও ঝাউরানী বিওপির দুটি বিশেষ দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। অভিযানে গংগারহাট বিওপি সদস্যরা ২০০ পিস ইয়াবা এবং ঝাউরানী বিওপি সদস্যরা ২৩১ বোতল ভারতীয় ট্রিপ্রোলিডিন সিরাপ জব্দ করে।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, “দেশের সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”





