সারাদেশ

পাবনায় ৫ ইটভাটায় অভিযানে ১৯ লাখ টাকা জরিমানা

সাব্বির আহমেদ ,স্টাফ রিপোর্টার( পাবনা )

পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ অধিদফতরের যৌথ অভিযানে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অনুমোদন ছাড়া মাটি উত্তোলন ও ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহারের দায়ে এসব জরিমানা করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে পাবনা সদর উপজেলার বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় অবস্থিত পাঁচটি ইটভাটায় এ অভিযান চালানো হয়।

পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিহাব উদ্দীন এবং পরিবেশ অধিদফতর পাবনার সহকারী পরিচালক (এডি) ইউসুফ আলীর নেতৃত্বে এ অভিযানে পুলিশ, এসআরবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন। অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ইটভাটাকে জরিমানা করা হয়।

জানা যায়, বাদশা আহমেদের এআরবি ইটভাটাকে ৪ লাখ টাকা, মঞ্জু প্রামাণিকের সেভেন স্টার ইটভাটাকে ৪ লাখ ৫০ হাজার টাকা, গৌতম ঘোষের এ অ্যান্ড বি ইটভাটাকে ৪ লাখ টাকা, সাইফুল ইসলামের এ অ্যান্ড এ ইটভাটাকে ৩ লাখ টাকা এবং আব্দুল খালেকের এমএইচকে ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ অভিযানে পাঁচটি ইটভাটার বিরুদ্ধে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,