সারাদেশ

পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (ইউসিসিএ) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান নিক্সন বে-সরকারিভাবে নির্বাচিত

বায়েজিদ পলাশবাড়ী গাইবান্ধা

কঠোর নিরাপত্তা উৎসবমুখর ও শান্তিপুর্ন পরিবেশের মধ্য দিয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি এর আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (ইউসিসিএ) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে ৫৪ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
৮ টি পদের মধ্যে ৭ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৭ জন নির্বাচিত হয়। শুধুমাত্র সভাপতি পদে সমঝোতা না হওয়ায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে ৩৩ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান সরকার নিক্সন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুব দলের সদস্য সচিব মো: রাজু মিয়া পেয়েছেন ১৯ ভোট।

১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ৫৪ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

পলাশবাড়ী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্বাচনে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন পলাশবাড়ী থানা পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,