সারাদেশ

চট্টগ্রামে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
আজ বৃহস্পতিবার, দুপুর ১২ টায় দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ নগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ মোড়ে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সি এন্ড এফ এসোসিয়েশনের সভাপতি, চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম। আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি নগরীর বাদা banglafm.desk@gmail.com মতলী মোড় থেকে চৌমুহনী হয়ে আগ্রাবাদ এলাকায় প্রতিবাদ সমাবেশ করে। এতে উপস্থিত ছিলেন নগরীর ডবলমুরিং থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাহেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন সোহেল, ২৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি আবদুস সবুর আকবর, সিঃ যুগ্ম সম্পাদক আবদুর রহমান, ২৩ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আবদুল হালিম, সদস্য সচিব মোহাম্মদ হাসনাত, মহানগর যুবদলের সহ সভাপতি সৈয়দ রাজিবুল হাসান রানা, মহানগর যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আবু সৈয়দ কালু, স্বেচ্ছাসেবক দলের ডবলমুরিং থানার আহবায়ক আক্তার হোসেন বাবলু, মহানগর যুবদলের সংগঠক খলিলুর রহমান বাপ্পি, আবু সৈয়দ রিকু, হানিফ খান রুবেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,