সারাদেশ

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে পলাশবাড়ীতে ছাত্রদলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

বায়েজীদ পলাশবাড়ী গাইবান্ধা :

দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামীলীগের লকডাউন কর্মসূচী প্রতিহত করতে লাঠি হাতে গাইবান্ধার পলাশবাড়ীতে  উপজেলা ছাত্রদলের আয়োজনে বিশাল এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকালে পলাশবাড়ী পৌর শহরের তিনমাথা মোড়ে হতে  ছাত্রদল পৌর, কলেজ,ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে বিশাল একটি বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে সমাবেশে মিলিত হয়। 

উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রশিদ হৃদয়ে সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, গাইবান্ধা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি শহিদুজ্জামান শাহিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ শাকিল, সাবেক ছাত্রদল নেতা ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান নিক্সন,মামুন সরকার জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য মিল্লাত সরকার মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম রেজা,সদস্য সচিব ইমরান সরকার, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক রুহুল আমিন,মহদীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি খন্দকার আপেল মাহমুদ, গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জাকির হোসেন,রবিউল ইসলাম লিমন, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদ, কলেজ ছাত্রদলের সভাপতি মেজবাহ আহম্মেদ প্রান্ত, পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবির পায়েল, ছাত্রদল নেতা শাহাদত,রিফাত মোম্বাশির, শাকিল, তারেক, আরাফাত বাদল,মালেক,সিনহা,স্বপন সহ উপজেলা, পৌর, কলেজ ও ইউনিয়ন শাখার ছাত্রদলের নেতাকর্মী গণ,যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী গণ,স্বেচ্ছাসেবকদলের উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,