সারাদেশ

শাহরাস্তি থানা পুলিশের অভিযানে চট্টগ্রামে ৬টি জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

এইচ এ বাবলু:
শাহরাস্তি থানা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রামের হলিশহর এলাকা থেকে ছয়টি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মির্জা আহসানুজ্জামান। তিনি কিংশিপ শিপিং এজেন্সির স্বত্বাধিকারী। তাঁর ব্যবসায়িক ঠিকানা চট্টগ্রামের নিমতলা এলাকার ২১৬ জাকির বিল্ডিং, পিসি রোড। তাঁর স্থায়ী ঠিকানা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শ্যামপুর গ্রাম।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় শুক্রবার (২৭ নভেম্বর) এসআই পলাশ চন্দ্র রায়, এসআই শমসেদ হোসেন, এএসআই স্বপন দাস ও এএসআই বিশ্বজিৎ নাথসহ পুলিশের একটি দল চট্টগ্রাম মহানগরীর হলিশহর এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামের বিজ্ঞ বিভাগীয় স্পেশাল জজ আদালতের ছয়টি পৃথক স্পেশাল মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। মামলাগুলো হলো—২৭/২০১৯, ৩৬/২০১৯, ৩৩/২০১৯, ৪১/২০১৯, ৪২/২০১৯ ও ৪৩/২০১৯।
গ্রেফতারের পর যথাযথ পুলিশি নিরাপত্তায় তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,