সারাদেশ

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

শ্যামনগর( সাতক্ষীরা)  প্রতিনিধি ঃ  সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দ্বিতীয় দিনে ফ্রি ভেটারিনারি মেডিকেল ক্যাম্পেইন, গবাদিপশু ও হাঁস-মুরগির ভ্যাকসিনেশন এবং কৃমিনাশক বিতরণ করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার   ভুরুলিয়া ইউনিয়নের হাটখোলা  বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ  কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুব্রত কুমার বিশ্বাস;  উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, অবসরপ্রাপ্ত উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মঈনুদ্দিন আহম্মেদ,  ভুরুলিয়া ইউনিয়নের ভ্যাকসিনেটর মনিরুল ইসলাম, কৃত্রিম প্রজননকর্মী নূরউদ্দিন,রায়হান প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে গরুতে ক্ষুরারোগ- ১৮০ টি, ছাগলের পিপিআর  রোগে ১০০ টি, মুরগীতে রানীক্ষেত  রোগে ১০০ টি ও হাঁসে  ডাক কলেরা রোগে  ১০০ টি ভ্যাকসিনেশন করা হয়। এছাড়া  প্রত্যেক গরু প্রতি ১ টি এবং ছাগল প্রতি ১ টি করে কৃমিনাশক  বিতরন করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,