পঞ্চগড়ে চা চাষী সম্মেলনে মালিক ও কারখানা মালিকদের নিয়ে কর্মশালা
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ে চা চাষী, চা বাগান মালিক, চা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও কারখানা মালিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা , চা চাষিদের সম্মেলন ও দিনব্যাপী চা চাষীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই চা চাষীরা একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।
২৮ নভেম্বর শনিবার সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে চা চাষিদের মিলন মেলা ও চায়ের গুনগত মান উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ শুকরিয়া পারভীন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন।
জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, চা পঞ্চগড়ের উন্নয়নে অর্থনৈতিক ভাবে ভূমিকা রাখছে। সার নিয়ে আপনাদের কোন দুঃচিন্তা করতে হবে না। সরকার সার সরবরাহ করতে সরকার বর্তমানে খুবই আন্তরিক। নভেম্বর অতিরিক্ত আরও ৬ হাজার মেঃটন সার বরাদ্দ দেয়া হয়েছে। সারের ব্যবস্থা পর্যাপ্ত পরিমানে রয়েছে।
চা সেক্টরের উন্নতির জন্য হাই হ্যালো টি পদ্ধতি চালু করতে হবে। চা রপ্তানিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে। এতে চায়ের গুনগত মান ভালো থাকে। দুটি পাতা একটি কুড়ি দিয়ে যদি চা তৈরি করেন তাহলে আপনারা চায়ের মান বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, আপনাদের প্রশিক্ষনের ব্যবস্থা করবো। চায়ের মান উন্নয়নে আপনাদের প্রশিক্ষনের ব্যবস্থার কোন বিকল্প নেই। আমরা পঞ্চগড়ের চা কে বিশ্ব বাজারে যেন স্থান করে নেয়া যায় তার আশাবাদ ব্যক্ত করছি।
চা চাষিরা বলেন, বর্তমানে আমরা ৪০-৪২ টাকা কেজি দরে বিক্রি করছি। চায়ের সিন্ডিকেট না থাকার কারনে বর্তমানে চাযের মূল্য বেড়েছে। আগের তুলনায় বর্তমানে আমরা চায়ের দাম বেশি পাচ্ছি। তারা আরও বলেন, আমরা বর্তমানে চায়ের জমিতে বাগানে সারের সমস্যায় ভুগতেছি। আমরা অন্যান্য কৃষি জমির ন্যায় চায়ের জমির জন্য সারের ব্যবস্থা করতে হবে। সারের সমস্যার কারনে চায়ের উৎপাদন কম হচ্ছে। সারের পর্যাপ্ত ব্যবস্থা করলে চায়ের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি পাবে। জানুয়ারিতে আমাদের প্রচুর পরিমানে সারের প্রয়োজন দেখা দেয়। আমরা এ সমস্যা সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলম সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কেন্দ্রের উধর্ধতন উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, চা বাগান মালিক সমিতির উপদেষ্টা আনিসুজ্জামাস প্রমানিক,
চা বাগান মালিক সমিতির সাধারন সম্পাদক ইন্জিনিয়ার মানিক উদ্দিন মানিক খান, চা চাষী এডভোকেট রফিকুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক সরকার হায়দার, রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু, চা চাষি ঠাকুরগাঁও চা বাগান মালিক সমিতির সাধারন সম্পাদক তাজ উদ্দিন তাজু।
দিন ব্যাপী চা চাষী সম্মেলনে ও চায়ের মান উন্নয়নে কর্মশালায় পঞ্চগড়ের ৫ উপজেলার চা চাষী, চা বাগান মালিক, চা কারখানার মালিক ও চা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




