spdeshnews

About Author

235

Articles Published
সারাদেশ

পলাশবাড়ীতে পরিত্যক্ত ঘোষণা করা হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ...

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নে ময়মন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ এতে পাঠদান নিশ্চিত...
  • সেপ্টেম্বর ৭, ২০২৬
  • 0 Comments
সারাদেশ

পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।  শনিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার পবনাপুর ইউনিয়নের ময়মন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। একসঙ্গে বিপুলসংখ্যক মাছ মারা যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়মন্তপুর গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে গোলাম কিবরিয়া শাহীন মন্ডল প্রায় পাঁচ বছর আগে স্থানীয় অবিলাশ চন্দ্রের কাছ থেকে এক লাখ ৫০ হাজার টাকা জামানতের বিনিময়ে প্রায় এক বিঘা পুকুর নিয়ে মাছ চাষ শুরু করেন। ওই পুকুরে রুই, মৃগেল, তেলাপিয়াসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ চাষ করা হচ্ছিল। চাকরির সুবাদে গোলাম কিবরিয়া শাহীন বাইরে থাকায় পুকুরটির দেখভালের দায়িত্ব পালন করতেন তার বড় ভাই গোলাম মওলা মন্ডল। ভুক্তভোগীদের দাবি, শনিবার সকাল ১০টার দিকে মাছের খাবার দিতে গিয়ে পুকুরের পানিতে অসংখ্য মাছ মরে ভাসতে দেখা যায়। কিছু মাছ পানির ওপর সাদা হয়ে ভেসে ছিল। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুকুরপাড়ে ভিড় করেন। পরে পুকুরের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক মৃত মাছের স্তুুপ দেখা যায়। গোলাম কিবরিয়া শাহীন মন্ডলের পরিবারের অভিযোগ, পুকুরের জমিটি দেবত্তর খাস জমি ছিল। প্রায় এক বছর আগে অবিলাশ চন্দ্র নিজের নামে জাল দলিল তৈরি করে জমিটির মালিকানা দাবি করেন এবং স্থানীয় তৈয়ব আলীর ছেলে তৌহিদুল ইসলাম নাদুর কাছে জমিটি বিক্রি করেন বলে তারা দাবি করেন। এরপর পুকুরের মাছ সরিয়ে নেওয়ার জন্য তাদের বলা হয়। তবে মাছ চাষের জন্য তারা নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময় চান। গোলাম মওলা মন্ডল বলেন, অবিলাশ চন্দ্র আমাদের অগোচরে পুকুরের পাশের বাড়ির মালিক তৌহিদুল ইসলাম নাদুর কাছে জমি বিক্রি করে গোবিন্দগঞ্জে গিয়ে বসবাস করছেন। জামানতের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে আমাদের পুকুরের মাছ নিধন করা হয়েছে বলে আমরা মনে করছি। সকালে এসে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। স্থানীয় বাসিন্দা ফজলুল হক আকন্দ বলেন, একসঙ্গে এত মাছ মারা যাওয়ার ঘটনা দুঃখজনক। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, পুকুরে বিষ প্রয়োগের বিষয়টি তারা শুনেছেন এবং একসঙ্গে বিপুলসংখ্যক মাছ মারা যাওয়ায় সন্দেহ তৈরি হয়েছে। তবে শনিবার রাতে কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে, তা তারা নিশ্চিতভাবে বলতে পারেননি। তাদের মতে, মাছ মারা যাওয়ার প্রকৃত কারণ নিশ্চিত করতে পুকুরের পানির নমুনা ও মৃত মাছ পরীক্ষা করা প্রয়োজন। তবে অভিযোগ অস্বীকার করেছেন তৌহিদুল ইসলাম নাদু। তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের কাছে পুকুরে মাছ নিধনের অভিযোগের সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন এবং এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। ভুক্তভোগী গোলাম কিবরিয়া মন্ডল শাহীন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়দের দাবি, দ্রুত ঘটনাটি তদন্ত করে পুকুরে মাছ মারা যাওয়ার প্রকৃত কারণ নির্ণয়, জড়িতদের শনাক্ত, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। তবে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছিল কি না এবং ঘটনায় কারা জড়িত তা তদন্ত ও পানির নমুনা বা মৃত মাছ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা।
  • সেপ্টেম্বর ৬, ২০২৬
  • 0 Comments
সারাদেশ

পলাশবাড়ীতে ব্রীজে ভাঙ্গন, ঝুঁকি নিয়ে চলাচল, চরম ভোগান্তিতে কয়েক গ্রামের মানুষ

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর এলাকায় কানারজান ব্রীজ ভেঙ্গে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গুরুত্বপূর্ণ এই ব্রীজটি ভবানীপুর থেকে রামপুরা ও কোমরপুর হাটে যাতায়াতের অন্যতম প্রধান পথ হওয়ায় ভাঙনের কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। ঝুঁকি নিয়ে পথচারীরা চলাচল করলেও রিকশা, ভ্যান, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচলে দেখা দিয়েছে ব্যাপক সমস্যা। স্থানীয়দের অভিযোগ, ব্রীজের ওপরের অংশের একটি জায়গা ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তটি আরও বড় হয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা গর্তের চারপাশে লাল কাপড়ের নিশানা টানিয়ে সতর্ক করার চেষ্টা করেছেন। ব্রীজটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। ভাঙনের কারণে যানবাহন চলাচল বন্ধ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় অনেককে কয়েক কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। এতে সময় ও যাতায়াত খরচ দুটোই বাড়ছে। ব্যবসায়ী আলম মিয়া বলেন,সপ্তাহে দুই দিন কোমরপুর হাট বসে। কানারজান ব্রীজটি ভেঙে যাওয়ার পর হাটে কাঁচামাল নিয়ে যাতায়াত করতে খুবই সমস্যা হচ্ছে। দ্রুত ব্রীজটি মেরামত করা প্রয়োজন। শিক্ষার্থী সাদিয়া বলেন, ব্রীজটি ভেঙে যাওয়ায় স্কুলে যেতে অনেক দূরের রাস্তা ঘুরতে হচ্ছে। এতে সময় বেশি লাগে এবং প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে।” দ্রুত ভাঙন মেরামত করা না হলে ব্রীজটির ক্ষতিগ্রস্ত অংশ আরও বড় হয়ে যেতে পারে। বিশেষ করে রাতে চলাচলের সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এছাড়া কোনো জরুরি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে সেটিও সম্ভব হচ্ছে না। স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কানারজান ব্রীজটি সরেজমিনে পরিদর্শন করে ভাঙনের কারণ ও বর্তমান পরিস্থিতি নিরূপণ করবেন এবং দ্রুত সংস্কারকাজের উদ্যোগ নেবেন। একই সঙ্গে সংস্কারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দুর্ঘটনা এড়াতে ব্রীজের ভাঙা অংশে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা। দীর্ঘস্থায়ী দুর্ভোগ ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত কানারজান ব্রীজটি সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
  • সেপ্টেম্বর ৪, ২০২৬
  • 0 Comments
সারাদেশ

সাদুল্লাপুরে ফাতেমা কোচের ধাক্কায় কলেজের হিসাবরক্ষক নিহত

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) গাইবান্ধার সাদুল্লাপুরে ঢাকা-গামী ফাতেমা কোচের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গোলাম রব্বানী নামে সাদুল্লাপুর সরকারি কলেজের এক হিসাবরক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক প্রতিবন্ধী শিশুও আহত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পশ্চিমপাড়া মার্কাস মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১২-১৯৩২ নম্বরের ফাতেমা কোচটি ঢাকা যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সঙ্গে বাসটির ক্রসিং হচ্ছিল। রাস্তার পাশে জমে থাকা কাদা-পানিতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায়। পরে সেটি ফাতেমা কোচের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী গোলাম রব্বানীর মাথা থেতলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা এক প্রতিবন্ধী শিশুও ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনার পর স্থানীয় কয়েকজন উত্তেজিত হয়ে বাসটি ভাঙচুরের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং দুর্ঘটনায় জড়িত ফাতেমা কোচটি হেফাজতে নেয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
  • সেপ্টেম্বর ৩, ২০২৬
  • 0 Comments
সারাদেশ

গাইবান্ধায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ, মাইক্রোবাস চালক নিহত

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধায় যাত্রীবাহী বাসের সঙ্গে ওষুধবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে  মাইক্রোবাস চালক নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুৃৃৃর্ঘটনা ঘটে। নিহত মাইক্রোবাস চালকের নাম মাসুদ রানা (৪০), তিনি ঠাকুরগাঁও সদরের বাঁশগাড়া এলাকার ফয়জার রহমানের ছেলে।  প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলহামরা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে ওষুধ ভর্তি একটি মাইক্রোবাস গাইবান্ধা যাবার পথে মাঝিপাড়া এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। অপরদিকে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে  মাইক্রোবাসের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করেন।  নিহতের পরিচয় নিশ্চিত করে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন গণমাধ্যমকে জানান, এ ঘটনায় মাইক্রোবাসে থাকা মো. সানি নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।
  • সেপ্টেম্বর ৩, ২০২৬
  • 0 Comments
সারাদেশ

পলাশবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

বায়েজীদ পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৪৮ বছরে পা রাখলো ১৯৭৮...
  • সেপ্টেম্বর ১, ২০২৬
  • 0 Comments
সারাদেশ

পলাশবাড়ীতে সহকারী শিক্ষিকা কতৃক প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ

বায়েজিদ পলাশবাড়ী গাইবান্ধা) : ​পলাশবাড়ী উপজেলার হিজলগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বিদ্যালয়টির প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত ও...
  • আগস্ট ২৭, ২০২৬
  • 0 Comments
সারাদেশ

গাইবান্ধা স্ত্রীকে ভিডিও কলে রেখে ফাঁসি দিলেন পুলিশ সদস্য হাবিবুর...

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) : পারিবারিক কোলহের জেরে স্ত্রীকে ভিডিও কলে রেখে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন গাইবান্ধায় কর্মরত পুলিশ সদস্য হাবিবুর...
  • আগস্ট ২৬, ২০২৬
  • 0 Comments
সারাদেশ

পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজে মারামারির ঘটনায় আকবর হোসেন বকু গ্রেপ্তার

বায়েজীদ পলাশবাড়ী (গাইবান্ধা) : ​গাইবান্ধার পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজে আধিপত্য বিস্তার ও কর্মচারীদের মধ্যে প্রভাব বিস্তারের জেরে সংঘটিত মারামারির ঘটনায়...
  • আগস্ট ২৬, ২০২৬
  • 0 Comments
সারাদেশ

গোবিন্দগঞ্জে পরিত্যক্ত ফ্লাওয়ার মিল এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার একটি পরিত্যক্ত ফ্লাওয়ার মিল থেকে লাইজু (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১০ আগস্ট সোমবার সকালে স্থানীয়রা পরিত্যক্ত ফ্লাওয়ার মিল এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দেন।  পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত লাইজু (৩০) উপজেলার কামারদহ ইউনিয়নের ফেলুকাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার, সেকেন্ড অফিসার মীর কায়েশ এবং এসআই আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।
  • আগস্ট ১০, ২০২৬
  • 0 Comments