পলাশবাড়ীতে মাদককারবারিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গ্রামবাসীর ঝাড়ু মিছিল ও রাস্তা অবরোধ
বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) :
গাইবান্ধা পলাশবাড়ী আঞ্চলিক সড়কের তুলসিঘাট সড়কে মাদককারবারিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গ্রামবাসীর ঝাড়ু মিছিল এবং মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ ঘটিকায় সার গুদামের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে,একাধিক মাদক মামলার আসামী এবং এলাকায় ত্রাস সৃষ্টিকারী চিহ্নিত মাদক কারবারি দম্পতি—মোল্লাফ মন্ডল মিঠু ও তার স্ত্রী হামিদা বেগমের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বলরামপুর ও গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের পীরগাছা গ্রামের সাধারণ জনগণ।
মানববন্ধনে ২ গ্রামবাসীর পক্ষে বক্তব্য প্রদান করেন,
মশিউর রহমান মিঠুন (ইউপি চেয়ারম্যান),জসিজার রহমান সঞ্জু,মিজানুর রহমান, সালাম নিয়া, নূর মোহাম্মদ প্রিন্স প্রমুখ।
বলরামপুর ও পীরগাছা গ্রামের সর্বস্তরের সচেতন জনগণের আয়োজিত কর্মসূচিতে এলাকার শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, যুবসমাজ, শিশু-কিশোর সহ সকল শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বক্তারা বলেন, অভিযুক্ত এই দম্পতির বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনার পাশাপাশি ভূমিদস্যুতা, অবৈধ জমি দখল, দাঙ্গাবাজ ও মামলাবাজ হিসেবে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছেন। চিহ্নিত মাদক কারবারি দম্পতির এই অপকর্ম কেবল এলাকার যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে না।
তাদের দাবী,প্রশাসন অতিসত্বর এই চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করতে হবে। প্রশাসন যদি অনতিবিলম্বে এই চিহ্নিত দম্পতিকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির মুখোমুখি না করে, তবে আগামীতে আরও কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে।




