spdeshnews

About Author

235

Articles Published
সারাদেশ

পলাশবাড়ীতে গ্যাস লাইন,শিল্প কলকারখানা ও কর্মসংস্থানের দাবি

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) : উত্তরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গাইবান্ধার পলাশবাড়ীতে গ্যাসলাইন স্থাপন ও গ্যাস সংযোগের দাবি জোরালো হয়ে উঠেছে। ব্যবসায়ী, উদ্যোক্তা, শ্রমজীবী, শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী যুবকসহ সর্বস্তরের মানুষের দাবি মাত্র ৩ কিঃমিঃ দুরে মেরিরহাট দিয়ে পলাশবাড়ীর বুক চিরে যাওয়া গ্যাসলাইন থেকে স্থানীয় শিল্প-কারখানা নির্মাণ ও ব্যবসাপ্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দেওয়া হলে এ অঞ্চলে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে, বাড়বে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের প্রসার। ভৌগোলিক অবস্থানে পলাশবাড়ী উপজেলার মোট আয়তন ১৮৫.৩৩ বর্গকিলোমিটার। এই উপজেলার উত্তরে রংপুর জেলার পীরগঞ্জ ও গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা, দক্ষিণে গোবিন্দগঞ্জ উপজেলা, পূর্বে গাইবান্ধা সদর ও সাঘাটা উপজেলা এবং পশ্চিমে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা অবস্থিত। যে কারণে পলাশবাড়ী গাইবান্ধা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ অন্যান্য অঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে পলাশবাড়ীর রয়েছে গুরুত্বপূর্ণ অবস্থান। ঢাকা-রংপুর মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় শিল্প ও বাণিজ্য সম্প্রসারণেরও রয়েছে ব্যাপক সম্ভাবনা। স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সম্ভাবনার তুলনায় পলাশবাড়ীতে উল্লেখযোগ্য শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি। ফলে জীবিকার তাগিদে এ এলাকার অনেক মানুষ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলমুখী হচ্ছেন। শিক্ষিত তরুণদের একটি বড় অংশ চাকরি ও কর্মসংস্থানের আশায় দীর্ঘদিন ধরে বেকার হয়ে ঘুরছেন। ব্যবসায়ী ও উদ্যোক্তারা বলছেন, পলাশবাড়ীর মেরিরহাট এলাকায় থাকা গ্যাসলাইন যদি পলাশবাড়ী পর্যন্ত সম্প্রসারণ করে শিল্প ও বাণিজ্যিক কাজে ব্যবহারের সুযোগ তৈরি করা হয়, তাহলে নতুন উদ্যোক্তা তৈরি হওয়ার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে উঠতে পারে। এতে স্থানীয়ভাবে কর্মসংস্থান বাড়বে এবং ঢাকামুখী মানুষের চাপও কমতে পারে। পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলায় ইপিজেড বাস্তবায়নের উদ্যোগ এগিয়ে যাওয়ায় পলাশবাড়ীর মানুষও নিজেদের এলাকায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। তাদের প্রশ্ন পার্শ্ববর্তী এলাকায় যখন বড় শিল্পাঞ্চল গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে, তখন ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ পলাশবাড়ী কেন শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রে পিছিয়ে থাকবে? পলাশবাড়ীতে গ্যাস সংযোগ দেওয়া হলে শুধু বড় শিল্পপ্রতিষ্ঠান নয়, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা,কলকারখানা, খাদ্যপ্রক্রিয়াজাতকরণ, ওয়ার্কশপসহ বিভিন্ন উৎপাদনমুখী ব্যবসা গড়ে ওঠার সুযোগ তৈরি হতে পারে। এতে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বাড়বে। এদিকে দীর্ঘদিনের কর্মসংস্থানের সংকটের কারণে শিক্ষিত তরুণদের মধ্যে হতাশা বাড়ছে বলেও মনে করছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, তরুণদের জন্য স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা না গেলে বেকারত্বের পাশাপাশি মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যার ঝুঁকিও বাড়তে পারে। কর্মসংস্থান সৃষ্টি ও তরুণদের দক্ষতা উন্নয়নে কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, পলাশবাড়ীর উন্নয়নে দীর্ঘদিনের রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিনিধিত্বের টানাপোড়েনের প্রভাবও আলোচনায় এসেছে। তবে উন্নয়নের স্বার্থে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা। এলাকার উন্নয়ন কোনো দল বা ব্যক্তির একক বিষয় নয়।এটি পুরো এলাকার মানুষের অধিকার। তাই সরকার, সংসদ সদস্য, উপজেলা ও পৌর প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমাজ, উদ্যোক্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে উদ্যোগ নিয়ে পলাশবাড়ীতে গ্যাসলাইন সম্প্রসারণ, কলকারখানা স্থাপন, শিল্পায়নের পরিবেশ তৈরিতে একযোগে কাজ করতে হবে। দীর্ঘদিনের অবহেলিত পলাশবাড়ীর জনসাধারণ ব্যবসায়ী ও উদ্যোক্তাদের দাবি, প্রথম ধাপে মেরিরহাট থেকে মাত্র ৩ কিঃমিঃ দুরে পলাশবাড়ী পর্যন্ত গ্যাসলাইন সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং শিল্প, কলকারখানা  ও বাণিজ্যিক প্রতিষ্ঠান উন্নয়নে গ্যাস সংযোগের বিকল্প নেই। বিষয়ে স্থানীয়  সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে। সর্বস্তরের মানুষের প্রত্যাশা রাজনৈতিক মতভেদ ভুলে পলাশবাড়ীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গ্যাসলাইন সম্প্রসারণের দাবি বাস্তবায়নের মাধ্যমে শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের নতুন দ্বার খুলবে এমনটাই আশা করছেন স্থানীয়রা। তাদের সবার একটাই দাবি “উত্তরের প্রবেশদ্বার পলাশবাড়ীকে আর পিছিয়ে নয়, শিল্পায়ন,কলকারখানা ও কর্মসংস্থানের মাধ্যমে পলাশবাড়ীকে এগিয়ে নিতে মাত্র ৩ কিঃমিঃ দুরে মেরিরহাট থেকে পলাশবাড়ীতে গ্যাসলাইন চাই।
  • আগস্ট ৯, ২০২৬
  • 0 Comments
সারাদেশ

পলাশবাড়ীর কিশোরগাড়ি ইউনিয়নের ৪টি খেয়াঘাটে ইজারা ছাড়াই অতিরিক্ত টোল আদায়...

বায়েজিদ, পলাশবাড়ি(গাইবান্ধা) ঃ  পলাশবাড়ির কিশোর গাড়ি  ইউনিয়নের  ৪টি খেয়া ঘাটে ইজারা ছাড়াও অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ।  ইজারা না হওয়ায় প্রতি বৎসর    হাজার হাজার টাকা রাজস্ব হারাচ্ছেন সরকার। সরে জমিনে গিয়ে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কিশোর গাড়ি ইউনিয়নে বয়ে যাওয়া করতোয়া নদীতে  ৪টি খেয়াঘাট রয়েছে তারমধ্যে ২টি খেয়াঘাট  রয়েছে জন গুরুত্বপূর্ণ।   প্রতিদিন হাজারের অধিক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ   রিক্সা,ভ্যান, মোটর সাইকেল, বাইসাইকেল পারাপার হয়ে থাকে। ঘাট গুলো সরকারিভাবে ইজারা না হলেও  ২-৩ লক্ষ টাকা প্রতি বৎসর গোপনে ইজারা হয়ে থাকে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান।  এতে প্রতি বছর রাজস্ব হারাচ্ছে সরকার। সম্প্রতি হাজির ঘাটে গিয়া এলাকা বাসি সুত্রে জানা যায়।এই ঘাটটি জাভেদ মন্ড ইজারা নিয়েছে। প্রতি  এক বছর পারাপারের জন্য এলাকার ৫ শত পরিবার বছরে ১ মন করে ধান জমা বাধা রয়েছে। জমার বাহিরে লোক পারাপারে প্রতি মানুষ ১০ টাকা ভ্যান ৩০ টাকা ও মটরসাইকেল ২০ টাকা করে এক পারে নৌকা ভাড়া বাবদ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুনীল চন্দ্র বর্মন জানায় চারটি ঘাটের মধ্যে  ২ টি  ঘাট আমার জানা আছে। তার মধ্যে চকবালা মৌজায় ঋষিঘাট যার দাগ নং ১৭ জমির পরিমাণ ২১,৭১ শতক। হাসানখোর মৌজায় হাজির ঘাট, যার দাগ নং ২৯৩ জমির পরিমান ৭,৬৮ শতক।এছাড়া ২ টি ঘাট রয়েছে, সুলতানপুর ঘাট ও অলির ঘাট । এই ৪টি খেয়াঘাট কোথায় কিভাবে  ইজারা দেওয়া হয়েছে তা চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা  কেউ জানেনা । অথচ অধিক পরিমাণে টোল আদায় করা হচ্ছে তাতে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ অপর দিকে রাজস্ব হারাচ্ছে সরকার। ভুক্তভোগী এলাকা বাসির দাবি এই অবস্থার নিরাশন কল্পে   সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা অত্যান্ত জরুরী হয়ে পড়েছে। 
  • আগস্ট ৮, ২০২৬
  • 0 Comments
সারাদেশ

খাল খনন প্রকল্পের ৪১ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন পলাশবাড়ীর ইউএনও

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার নাকাই খাল পুন:খনন প্রকল্পের কাজ শেষ করে অব্যয়িত ৪১ লাখ ৯০ হাজার ৮২৮ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে উপজেলা প্রশাসন। সঠিক পরিকল্পনা ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে বরাদ্দকৃত অর্থের চেয়ে কম ব্যয়ে মানসম্মত কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার হরিনাথপুর ইউনিয়নের নাকাই খালটি পুনঃখননের জন্য মোট ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা বরাদ্দ দেয় সরকার। এরমধ্যে ১ কোটি ৬৪ লাখ ১২ হাজার ২৫২ টাকা ব্যয় হয়। অবশিষ্ট অব্যয়িত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় ৪ দশমিক ৯২০ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে। এতে খালে পানি প্রবাহ স্বাভাবিক করা, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা, কৃষিজমির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। খালটির দুই ধারে নারিকেল, জাম,আম, নিমগাছসহ ১ হাজার ৪৪০ টি গাছ রোপণ করা হয়েছে। চলতি বছরের গত ১২ মে প্রকল্পটির কাজ শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রকল্পের কাজ পরিদর্শন করে অগ্রগতি ও মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়নের পুরো সময়জুড়ে কাজের গুণগত মান ও ব্যয়ের বিভিন্ন খাত নিয়মিত তদারকি করা হয়। এর ফলে নির্ধারিত মান বজায় রেখেই তুলনামূলক কম ব্যয়ে প্রকল্পের কাজ সম্পন্ন করা সম্ভব হয়। প্রায় তিন মাসব্যাপী খননকাজ শেষে শ্রমিকদের মজুরি, যন্ত্রপাতি ব্যবহার, পরিবহন এবং আনুষঙ্গিক ব্যয়সহ সব বিল পরিশোধ করা হয়। এরপরও ৪১ লাখ ৯০ হাজার ৮২৮ টাকা অব্যয়িত থাকে। সরকারি বিধি অনুযায়ী ওই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) একাধিক সদস্য জানান, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ নিয়মিত প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন। তিনি নিয়মিত কাজের স্থান পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন, যাতে নির্ধারিত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন করা যায়। তাঁর সুদক্ষ ও সঠিক পরামর্শে প্রকল্পটি ভালোভাবে সম্পন্ন হয়েছে। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায় খাল খননের চিত্র। এসময় স্থানীয় কৃষকদের সাথে কথা হয়। তাদের মতে, দীর্ঘদিন ধরে খালটি দখল ও ভরাট হয়ে যাওয়ায় পানি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকট ছিল নিত্যদিনের সমস্যা। খাল পুনঃখননের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হয়েছে, কৃষিকাজে সুবিধা বাড়বে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। এলাকাবাসীর দাবী, এই খালটি দিয়ে অন্তত ২০ টির বেশি বিলের পানি নিস্কাশন হচ্ছে। আগে জলাবদ্ধার কারণে অনেক বিলে আমন ধান চাষ করা যেত না। খাল খননের পর পানি প্রবাহ বেড়েছে। ফলে জলাবদ্ধতা কমেছে। খালটি সচল থাকলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের প্রাকৃতিক আবাসও পুনরুদ্ধার হবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। নবাগত উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমে বলেন, ‌‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‍সরকারি অর্থ জনগণের আমানত। এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা প্রয়োজন। যেকোনো প্রকল্পের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করেছি। সরকারি অর্থের সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করেই প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পর যে অর্থ অবশিষ্ট ছিল, তা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরী। জনগণের কল্যাণে বরাদ্দকৃত প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করাই প্রশাসনের অঙ্গীকার।
  • জুলাই ২২, ২০২৬
  • 0 Comments
সারাদেশ

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ী আলোচিত হরিদাস দাস গ্রেফতার

বায়েজিদ পলাশবাড়ী গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণ করতে চেয়ে আলোচনায় আসা সেই হরিদাস চন্দ্র তরণী দাসকে...
  • জুলাই ১৩, ২০২৬
  • 0 Comments
সারাদেশ

পলাশবাড়ীতে বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচি স্থগিত

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) : ২৯ জুন রাতে জামায়াত বিএনপির নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতিসহ উভয় দলের ৭...
  • জুলাই ১, ২০২৬
  • 0 Comments
সারাদেশ

পলাশবাড়ীতে১৪৪ ধারা জারি উত্তেজনা আর আতংঙ্ক বিরাজমান

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) : গতকাল ২৯ জুন রাতে গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার জুনদহ নামক স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামীর সংঘর্ষের ঘটনায়...
  • জুন ৩০, ২০২৬
  • 0 Comments
সারাদেশ

পলাশবাড়ীর জামায়াত-বিএনপি’র মধ্যে দফায়-দফায় তুমুল সংঘর্ষ ১০ জন আহত

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ীর বরিশাল ইউনিয়নের জুনদহ এলাকায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের...
  • জুন ৩০, ২০২৬
  • 0 Comments
সারাদেশ

পলাশবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল 71 TV-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য...
  • জুন ২৩, ২০২৬
  • 0 Comments
সারাদেশ

মানবজমিন পত্রিকার বিগত ২০ জুন ২০২৬ ইং তারিখে প্রকাশিত সংবাদের...

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) : ১। মানবজমিন পত্রিকার গত ২০ জুন ২০২০ ইং তারিখের জনাব প্রতীক ওমর কর্তৃক প্রকাশিত “বাড়ি দখল”...
  • জুন ২১, ২০২৬
  • 0 Comments
সারাদেশ

পলাশবাড়ীতে ৩০ পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিবেশী।...

বায়েজীদ পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের পশ্চিম ভগবানপুর গ্রামে প্রায় ৩০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা ইটের গাঁথুনি...
  • জুন ২০, ২০২৬
  • 0 Comments