সারাদেশ

সাদুল্লাপুরে ফাতেমা কোচের ধাক্কায় কলেজের হিসাবরক্ষক নিহত

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) গাইবান্ধার সাদুল্লাপুরে ঢাকা-গামী ফাতেমা কোচের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গোলাম রব্বানী নামে সাদুল্লাপুর সরকারি কলেজের এক হিসাবরক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক প্রতিবন্ধী শিশুও আহত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পশ্চিমপাড়া মার্কাস মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১২-১৯৩২ নম্বরের ফাতেমা কোচটি ঢাকা যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সঙ্গে বাসটির ক্রসিং হচ্ছিল। রাস্তার পাশে জমে থাকা কাদা-পানিতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায়। পরে সেটি ফাতেমা কোচের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী গোলাম রব্বানীর মাথা থেতলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা এক প্রতিবন্ধী শিশুও ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনার পর স্থানীয় কয়েকজন উত্তেজিত হয়ে বাসটি ভাঙচুরের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং দুর্ঘটনায় জড়িত ফাতেমা কোচটি হেফাজতে নেয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
  • সেপ্টেম্বর ৩, ২০২৬
  • 0 Comment
সারাদেশ

গাইবান্ধায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ, মাইক্রোবাস চালক নিহত

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধায় যাত্রীবাহী বাসের সঙ্গে ওষুধবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে  মাইক্রোবাস চালক নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুৃৃৃর্ঘটনা ঘটে। নিহত মাইক্রোবাস চালকের নাম মাসুদ রানা (৪০), তিনি ঠাকুরগাঁও সদরের বাঁশগাড়া এলাকার ফয়জার রহমানের ছেলে।  প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলহামরা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে ওষুধ ভর্তি একটি মাইক্রোবাস গাইবান্ধা যাবার পথে মাঝিপাড়া এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। অপরদিকে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে  মাইক্রোবাসের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করেন।  নিহতের পরিচয় নিশ্চিত করে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন গণমাধ্যমকে জানান, এ ঘটনায় মাইক্রোবাসে থাকা মো. সানি নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।
  • সেপ্টেম্বর ৩, ২০২৬
  • 0 Comment
সারাদেশ

শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

এইচ এ বাবলু: মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালী ও...
  • সেপ্টেম্বর ৩, ২০২৬
  • 0 Comment
সারাদেশ

রাতের আঁধারে সন্দেহজনক ঘোরাফেরা, শাহরাস্তিতে তিন কিশোরকে আটক

এইচ এ বাবলু।। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দৈকামতা এলাকায় রাতের বেলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তিন কিশোরকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা...
  • সেপ্টেম্বর ৩, ২০২৬
  • 0 Comment
সারাদেশ

ভারতীয় পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশ ভ্রমণ শেষে নিজ দেশে ফেরার সময়...

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি: বাংলাদেশ ভ্রমণ শেষে নিজ দেশে ফেরার পথে বেনাপোল স্থলবন্দর চেকপোস্টে গৌতম মিস্ত্রি নামে এক ভারতীয়...
  • সেপ্টেম্বর ৩, ২০২৬
  • 0 Comment
তথ্য ও প্রযুক্তি সারাদেশ

সাংবাদিকতা কঠিন ও ঝুঁকিপূর্ণ পেশা, প্রয়োজন তীব্র ইচ্ছাশক্তি: উপাচার্য

সিলেট প্রতিনিধি: লিডিং ইউনিভার্সিটির উপাচার্য (ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেছেন, “আলোকিত জাতি গঠনে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম।” সাংবাদিকতা...
  • সেপ্টেম্বর ২, ২০২৬
  • 0 Comment
সারাদেশ

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে আটক-৪

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার। জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোভ্যানটিও উদ্ধার...
  • সেপ্টেম্বর ২, ২০২৬
  • 0 Comment
সারাদেশ

সান্তাহারে শহীদ আহসানুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারে বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক এঁর ৪৮তম...
  • সেপ্টেম্বর ২, ২০২৬
  • 0 Comment
সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে আপন দুই ভাই নিহত

তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। এরা হচ্ছেন হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মনোরঞ্জন...
  • সেপ্টেম্বর ২, ২০২৬
  • 0 Comment
সারাদেশ

শার্শা থানা পুলিশের অভিযানে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক...

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে...
  • সেপ্টেম্বর ২, ২০২৬
  • 0 Comment