সারাদেশ

ঘন কুয়াশায় আচ্ছন্ন চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১১.৭ ডিগ্রি

নাজিয়াত হোসেন , চুয়াডাঙ্গা প্রতিনিধি :
ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন চুয়াডাঙ্গা। টানা তিন দিন ধরে সূর্যের দেখা নেই জেলায়। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসের প্রভাবে শীতের তীব্রতা বাড়ছে এবং দ্রুত কমছে তাপমাত্রা।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, তখনও আর্দ্রতা ছিল একই মাত্রায়।

তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ বেশি ভোগান্তিতে পড়েছে। শীতের কারণে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,