সারাদেশ

যশোর এলাকার অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধি
রিজিয়ন সদর দপ্তর, যশোর ও যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর উদ্যোগে যশোর সদর উপজেলার রেল স্টেশন ও বেনাপোল এলাকায় গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচির অংশ হিসেবে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ রিজিয়ন সদর দপ্তর, যশোর ও যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র ব্যবস্থাপনায় যশোর রেল স্টেশনে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ ও ৪৯ বিজিবির সহকারী পরিচালক
সোহেল আল মুজাহিদ উপস্থিত থেকে আনুমানিক ২০০ জন গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
বিজিবি সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমনের পাশাপাশি সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে পাশে দাঁড়িয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। বিজিবি‘র এধরনের কার্যক্রমে স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় বিজিবি’র এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,