সারাদেশ

মাদারীপুর-৩ আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম মনোনয়নপত্রের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান পলাশ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
অন্যদিকে একই আসনে বিএনপির প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, জামায়াতে ইসলামি বাংলাদেশের রফিকুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর নিতাই চক্রবর্তী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আজিজুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, এনবিআর কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,