সারাদেশ

‎হাতীবান্ধায় ৬১ বিজিবি’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

‎​আবুহাসান (আকাশ), হাতীবান্ধা লালমনিরহাট:
‎​কনকনে শীতে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখনই মানবিকতার উষ্ণ হাত বাড়িয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎আজ ০৬ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে লালমনিরহাট তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)’র পক্ষ থেকে প্রায় তিন শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

‎​উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল শেখ মুসাহিদ মাসুম।

‎​শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিজিবি’র পক্ষ থেকে স্থানীয়দের সাথে মাদক চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধের বিষয়ে বিশেষ আলোচনা ও সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎​শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয় এক বৃদ্ধা বলেন, “এই ঠান্ডায় আমরা খুব কষ্টে দিনকাল কাটাচ্ছি। বিজিবি নিজে কম্বল দেওয়ায় আমরা খুব উপকৃত হলাম। জনপ্রতিনিধি বা অন্য কারও মাধ্যমে দিলে তা আমাদের হাতে পৌঁছাতই না।”

‎​৬১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শেখ মুসাহিদ মাসুম বলেন, “বিজিবি সর্বদা সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। এই এলাকার মানুষ যাতে কোনো সমস্যার মুখোমুখি না পড়ে, তাই আমরা তাদের পাশে আছি।” এ সময় তিনি সীমান্ত সুরক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,