সারাদেশ

কালুখালীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। 

বোরহান উদ্দিন : কালুখালী,রাজবাড়ী :
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ৫৪তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ জানুয়ারি) কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী আয়োজিত এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কালুখালী উপজেলার মোট ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।
সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা শামস সদাত মাহমুদ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মশাররফ হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন বলেন,
“পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সহমর্মিতা তৈরি করে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই তাদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই।”
ক্রীড়া প্রতিযোগিতায় ভলিবল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন হয় খাগজানা উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানটির আয়োজন করে কালুখালী উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,