সারাদেশ

সাভার সরকারি কলেজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে 

আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:

সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে পুনর্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার সকালে কলেজ প্রাঙ্গণে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শামীমুর রহমান। বেলুন ও পায়রা উড়িয়ে পুনর্মিলনীর উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহিদ পরিবারের সদস্যদের বিশেষ সম্মান জানানো হয় এবং সব শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসনবেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “বেগম খালেদা জিয়া অসাম্প্রদায়িক চেতনার যে পথ দেখিয়ে গেছেন, তা আমাদের জন্য অনুকরণীয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নাদিয়া নজরুল।

বক্তব্যে তিনি উপস্থিত অতিথিদের স্বাগত জানান এবং অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা ও বর্তমান কমিটির মেয়াদে গৃহীত গুরুত্বপূর্ণ কার্যক্রম তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সদস্য ওবায়দুল রহমান অভি, সাবেক ভিপি বদিউর রহমান বদির, বিএনপির নেতা গোলাম মোস্তফা, সাবেক অধ্যক্ষ ইলিয়াস হোসেন,  সাভার সরকারি কলজে প্রফেসর মোহাম্মদ বদরুল আলম প্রমুখ।

সভা শেষে অ্যালামনাই সদস্যদের পরিবারবর্গের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজন মিলনমেলায় রূপ নেয়। শিশু ও বড়দের জন্য বিভিন্ন খেলাধুলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,