সারাদেশ

বেনাপোলের রঘুনাথপুরে র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার, যুবক আটক

বেনাপোল প্রতিনিধি
বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকায় র‍্যাবের অভিযানে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাকিব হাসান (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
র‍্যাব সূত্র জানায়, রবিবার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে র‍্যাব হেডকোয়ার্টার ঢাকার একটি বিশেষ টহলদল মেজর নাজমুল হোসেনের নেতৃত্বে রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. আসলাম হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আটক সাকিব হাসান রঘুনাথপুর গ্রামের বাসিন্দা ও মো. আসলাম হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য মিলেছে বলে র‍্যাব জানিয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, র‍্যাব-৬ আটক আসামি ও উদ্ধারকৃত অস্ত্র বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করছে। থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,