সারাদেশ

পলাশবাড়ীতে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) :

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য ও যুবনেতা কাকন মিয়া’র উপর সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় তাকে নির্মমভাবে আহত করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গাইবান্ধা জেলা যুবদলের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৮ ফেব্রুয়ারি বুধবার সকালে গাইবান্ধা পৌর শহরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু’র পরিচালনায় এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবু, জেলা সহসভাপতি শফিকুল ইসলাম লিপন, পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ, সহ-সাধারণ আহম্মেদ, অনিকসহ জেলা ও উপজেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। এসময় সমাবেশে পলাশবাড়ী উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত এই বর্বর সশস্ত্র হামলা গণতান্ত্রিক রাজনীতি ও যুবদলের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এছাড়া বক্তারা আরো বলেন, যুবদলের নেতাকর্মীদের উপর ধারাবাহিক হামলার বিরুদ্ধে সংগঠন ঐক্যবদ্ধ ও প্রতিবাদে সোচ্চার থাকবে। আহত যুবনেতা কাকন মিয়ার দ্রুত সুচিকিৎসা ও ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান ভূমিকা প্রত্যাশা করেন বক্তারা।

উল্লেখ্য,পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য কাকন মিয়া কে গত ১৬ ফেব্রুয়ারি রবিবার রাতে জুনদহ এলাকায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এসময় অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসা প্রদান করা সম্ভব না হলে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।সেখানে বর্তমান চিকিৎসাধীন রয়েছে যুবদল নেতা কাকন মিয়া।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,