সারাদেশ

চুয়াডাঙ্গায় পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নাজিয়াত হোসেন , চুয়াডাঙ্গা

শিরোনাম : চুয়াডাঙ্গায় পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার।

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বেলগাছি গ্রামের বকচরপাড়ার শানবাধানো পুকুরে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক জনতা পুকুরপাড়ে জড়ো হয়। পরে স্থানীয়দের উদ্যোগে মরদেহটি পুকুর থেকে উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতকের মরদেহটি অন্য কোথাও থেকে এনে পুকুরে ফেলে দেওয়া হতে পারে। তবে এটি কীভাবে এবং কার মাধ্যমে সেখানে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে অনুসন্ধান শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,