সারাদেশ

চিলমারীতে “আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা” অনুষ্ঠিত 

হাবিবুর রহমান, চিলমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ  কুড়িগ্রামের চিলমারীতে “উপজেলা প্রশাসনের আয়োজনে, আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯শে ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা প্রাণী সম্পদ অফিসার সাগরিকা কার্জি, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক নুর আলম মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফা, চিলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম, চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ নাজমুল ইসলাম, রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল আজিজ, সাংবাদিক সাওরাত হোসেন সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় অবৈধভাবে বালু উত্তোলন, সমসাময়িক চুরি, বাল্য বিয়ে, ইভটিজিং অনলাইন জুয়া ও মাদকের প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,