সারাদেশ

একুশের প্রথম প্রহরে শেরপুর জেলা কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলি

মোঃ মাকসুদুর রহমান
শেরপুর প্রতিনিধি:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে একুশের প্রথম প্রহরে শেরপুরে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার রাত ১২টা ১ মিনিটে শেরপুর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
এ সময় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে শেরপুর জেলা বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পাশাপাশি বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও শহিদ মিনারে উপস্থিত হয়ে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি সম্মান জানান।
গভীর রাতেও শহিদ মিনার প্রাঙ্গণে ছিল নীরবতা ও শোকের আবহ। পুষ্পস্তবকে ভরে ওঠে । শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,