সারাদেশ

নাগরপুরে দিনব্যাপী নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনে দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২১ ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুস্পঞ্জলী অর্পণ করা হয়। প্রথম প্রহর ১২ টা ১ মিনিটে পুস্পাঞ্জলী অর্পণ করেন টাঙ্গাইল-৬, আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু’র পক্ষে উপজেলা প্রশাসন।
পরে বাংলাদেশ পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পঞ্জলী অর্পণ করেন।
সকালে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় র‍্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব তাৎপর্য ভবিষ্যৎ প্রজন্মের মাঝে তুলে ধরা হয়। ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা কবিতা আবৃতি, একক ও দলীয় দেশাত্মবোধক গান পরিবেশন করে।
নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের সঞ্চালনা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সন্মানিত সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
 আরো উপস্থিত ছিলেন রবিউল আওয়াল লাভলু’র সহধর্মিনী মনোয়ারা মুকুল, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন, নাগরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ হোসেন রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদ হোসেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,