সারাদেশ

“বোঝা নয়, সম্ভাবনা”—প্রতিবন্ধীদের পাশে এ টি এম আজহারুল ইসলাম

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জ উপজেলা এলাকায় অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় হুইলচেয়ার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত ও শারীরিকভাবে অক্ষম মানুষের চলাচল সহজ করতে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শারীরিকভাবে প্রতিবন্ধী নারী-পুরুষদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এতে উপকারভোগীদের মধ্যে আনন্দ ও স্বস্তি লক্ষ্য করা যায়। অনেকেই জানান, দীর্ঘদিন ধরে চলাচলে ভোগান্তির কারণে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলেন না; এই সহায়তা তাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে দেবে।
প্রধান অতিথির বক্তব্যে এ টি এম আজহারুল ইসলাম বলেন, “প্রতিবন্ধিরা আমাদের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। সমাজের প্রতিটি মানুষকে সমান মর্যাদা দিতে হবে। তাদের অবহেলা করলে চলবে না; বরং তাদের সক্ষমতা অনুযায়ী এগিয়ে নিতে হবে।” তিনি আরও বলেন, সরকার ও সমাজের সম্মিলিত উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে, যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।
তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা যেন কোনোভাবেই অবহেলা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,