সারাদেশ

সিরাজগঞ্জে উদ্ধার হওয়া মোটরসাইকেল নিয়ে ভুয়া প্রচার, ক্ষোভ নাজমুল ও সুজনের

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার বাওউতারা কাশিহাটা মাঝখানে এলাকায় একটি পরিত্যক্ত হোন্ডা মোটরসাইকেল উদ্ধারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি নাজমুল ইসলাম ও কালিয়া হরিপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুজন।
গত ২৮ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে সাইতান তলী মতি হাজী বাড়ির সামনে রাস্তার পাশে একটি পরিত্যক্ত হোন্ডা মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি স্থানীয় এক যুবক রাসেল ফোনে সুজনকে জানালে সুজন, নাজমুল, নুর ইসলাম, জবানসহ আরও কয়েকজন ঘটনাস্থলে যান।
এ সময় স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন, বারেক হাজী, মতি হাজী, আব্দুস সালাম, ইমরানসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। সবার সম্মতিক্রমে মোটরসাইকেলটি নিরাপদে সংরক্ষণের সিদ্ধান্ত হয়। ইউপি সদস্য ইসমাইল হোসেনের বাড়িতে রাখার প্রস্তাব দেওয়া হলেও তিনি রাজি না হওয়ায় মোটরসাইকেলটি নাজমুলের বাড়িতে রাখা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সিরাজগঞ্জ সদর থানার দারোগা ইউনুসকে অবহিত করা হয়।
পুলিশ বিশেষ কারণে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে না পারায় ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ জেলা ডিবি পুলিশের কর্মকর্তা জাহাঙ্গীর সুজনের সঙ্গে যোগাযোগ করেন। পরে তিনি স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেনকে সঙ্গে নিয়ে সুজনের বাড়িতে গিয়ে বিষয়টি দেখেন। ৮ ফেব্রুয়ারি নাজমুলের সঙ্গে যোগাযোগ করে তিনি জানান, নির্বাচন শেষ হলে মোটরসাইকেলটি থানায় নেওয়া হবে।
নির্বাচন শেষ হওয়ার দুই দিন পর ডিবি কর্মকর্তা পুনরায় এসে নুর ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলের চেসিস নম্বর সংগ্রহ করেন। পরে গত ২৩ ফেব্রুয়ারি সকালে ডিবি পুলিশ মোটরসাইকেলটি নিজেদের হেফাজতে নিয়ে যায়।
এ ঘটনার মধ্যে ‘Sirajganj Mirror’ নামের একটি ফেসবুক আইডি থেকে বিভ্রান্তিকর ও ভুয়া সংবাদ প্রচার করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় নাজমুল চিকিৎসার জন্য ভারতে অবস্থান করায় বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। দেশে ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদ দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় মতিউর রহমান বলেন, সেদিন সকাল থেকে মোটরসাইকেলটি পড়ে ছিল। রাত সাড়ে নয়টা পর্যন্ত থাকার পর স্থানীয়রা ইউপি সদস্য ইসমাইল হোসেনকে জানায়। পরে সবার সম্মতিতে নাজমুলের বাড়িতে রাখা হয়। কেউ মোটরসাইকেল চুরি করেনি।
ইউপি সদস্য ইসমাইল হোসেন বলেন, সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত মোটরসাইকেলটি সেখানে পড়ে ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি। ফেসবুকে যে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। সবার সম্মতিক্রমেই মোটরসাইকেলটি রাখা হয়েছিল।
এ বিষয়ে এলাকাবাসী সঠিক তথ্য যাচাই ছাড়া অপপ্রচার না চালানোর আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্টরা জানান, আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনায় কারও ব্যক্তিগত সম্পৃক্ততা নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,