নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পৃথক অভিযানে বিভিন্ন মামলা ১০ জন গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামী, মাদক ও দস্যুতা মামলার আসামীসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামীকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ধর্ষণ মামলার আসামী মোঃ হুমায়ূন কবির (২৫) কে গ্রেফতার করা হয়েছে। তিনি পটুয়াখালীর মহিপুর থানার বাসিন্দা হলেও বর্তমানে সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
তিনি সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৪৪(০২)২৬ এর আসামী।এছাড়া ৫০ পুড়িয়া হেরোইন (আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা) উদ্ধারসহ ১টি নিয়মিত মাদক মামলায় ইয়াসিন রহমান আরমান @ রাজ (২২) ও মোঃ সবুজ (২৭) কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা নং-৪৫(০২)২৬ রুজু হয়েছে।অন্য এক অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক বাজারমূল্য ৩ হাজার টাকা) উদ্ধারসহ মোঃ আরাফাত হোসেন (৪০) কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা নং-৪৬(০২)২৬ দায়ের করা হয়েছে।
এদিকে দস্যুতা মামলার (মামলা নং-৪৩(০২)২৬) আসামী মিতুল হোসেন (২১) কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চুরি মামলার (মামলা নং-০৫(০২)২৬) তিন আসামী— এস এম মামুন (৫২), সবুজ মোল্লা (৩৫) ও কাশেম ঢালী (৪৮) কে গ্রেফতার করা হয়েছে।পুলিশ আরও জানায়, সিআর ওয়ারেন্টভুক্ত ২ জন আসামীকেও গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত মোট ১০ জন আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।




