সারাদেশ

প্রেমের ফাঁদে ফেঁসে নারী: ভিএফএ ফিরোজ হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আত্মহত্যার চেষ্টা

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক নারী বিয়ের দাবিতে তারাগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিসের চত্বরে অনশন করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা এই অনশন স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।৩০ বছর বয়সী ওই নারী অভিযোগ করেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ) ফিরোজ হোসেন (৩৭) তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তুলেছেন। ফিরোজ হোসেন সিরাজগঞ্জের শাহাজাদপুর এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজ হোসেন কয়েক বছর ধরে ওই নারীর বাড়ির সামনে ভাড়া থাকতেন। এ সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে ফিরোজ হোসেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। সম্প্রতি তাঁর অন্যত্র বদলির খবর পাওয়ায় নারীটি বিয়ের জন্য চাপ দেন। তবে ফিরোজ হোসেন দাবি উপেক্ষা করলে চলতি বছরের ২৫ জানুয়ারি ওই নারী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।কিছুদিন রমেক হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পরও ফিরোজ হোসেন পুনরায় বিয়ের প্রতিশ্রুতি দেন। কিন্তু সম্প্রতি নারীটি আবারও বিয়ের জন্য চাপ দিলে ফিরোজ তাঁর কথাকে এড়িয়ে যান।মঙ্গলবার সকালেই ফিরোজ যখন অফিসে উপস্থিত হন, নারীটি তাঁকে জড়িয়ে ধরেন এবং বিয়ের দাবিতে চাপ দেন। বিষয়টি জানা গেলে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা পুলিশের সাহায্য নেন। পুলিশ নারীকে অফিসের ভিতর থেকে বাইরে আসার জন্য বলেন। তবে নারীর দাবী, “ফিরোজ আমার সাথে সম্পর্ক গড়ে তুলেছেন, আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমার ইজ্জত শেষ হয়ে গেছে। আজও যদি বিয়ে না হয়, আমি আত্মহত্যা করবো। আমার আর কোনো উপায় নেই।”অভিযুক্ত ফিরোজ হোসেন বলেন, “ওই নারীর সাথে আমার ভালো সম্পর্ক ছিল। আমাকে ফাঁসানো হচ্ছে।”উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ইফতেখারুল ইসলাম জানান, “আমি শুনেছি এই বিষয়ে আদালতে মামলা রয়েছে। যদি কেউ অপরাধী হয়, আদালত তার শাস্তি দিবে।”স্থানীয়দের মধ্যে এই ঘটনা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। বিষয়টি এখনও বিচারিক প্রক্রিয়ার অধীনে রয়েছে এবং পুলিশ ও স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,