সারাদেশ

দেবীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রান গেলে বৃদ্ধ সাইকেল আরোহী

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মালেক (৭০) নামে এক সাইকেল চালকের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মালেক (৭০) নামে এক সাইকেল চালকের মৃত্যু হয়েছে।
২৫ ফেব্রুয়ারী বুধবার দুপুরে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ভাউলাগঞ্জ-টোকরাভাসা আঞ্চলিক সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
 নিহত আব্দুল মালেকের বাড়ি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী বয়াতি পাড়া এলাকায়।
স্থানীয়দের বরাত দিয়ে চিলাহাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম বলেন, বুধবার দুপুরে নিজের প্রয়োজনীয় কেনাকাটার জন্য ভাউলাগঞ্জ বাজারে সাইকেল যোগে আসছিলেন আব্দুল মালেক। তিনি ভাউলাগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন।
পরে স্থানীয়দের সহযোগিতায় আব্দুল মালেককে ভাউলাগঞ্জ বাজারে নিয়ে গেলে স্থানীয় পল্লী চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ বাসায় নিয়ে যান। এ ঘটনার পরপরই মোটরসাইকেল চালক পালিয়ে গেছেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  কেএম মনিরুজ্জামান চৌধুরী সড়ক দূর্ঘটনায় এক সাইকেল চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমাদের লোকজন পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,