পরিচ্ছন্ন কালীগঞ্জ গড়ার প্রত্যয়ে এক নতুন পথচলা
মোঃ হামিদুজ্জামান জলিল, স্টাফ রিপোর্টার
আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার কালীগঞ্জ পৌরসভায় বিশেষ ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’-এর শুভ উদ্বোধন করেন মাওলানা আবু তালিব, মাননীয় সংসদ সদস্য, ঝিনাইদহ-৪।
একটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শহরকে পরিষ্কার রাখা শুধু পরিচ্ছন্নতা কর্মীদের দায়িত্ব নয়; এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।
অভিযানের আওতায় নেওয়া হয়েছে—
ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পরিষ্কারকরণ
রাস্তার ধারের ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ
জনস্বাস্থ্য রক্ষায় মশা নিধন ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রম
সংসদ সদস্য মাওলানা মোঃ আবু তালিব বলেন, “আসুন, আমরা সচেতন হই। যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি এবং আমাদের প্রিয় কালীগঞ্জকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলি।”
স্থানীয় প্রশাসন ও পৌরবাসীর সক্রিয় অংশগ্রহণে এ অভিযান সফল হবে বলে আশা প্রকাশ করা হয়।



