সারাদেশ

জাপানের জাইকার সহযোগিতায় সফটওয়্যার ও সাইবার সিকিউরিটিতে রাবিপ্রবিতে নতুন সম্ভাবনা

রাবিপ্রবি প্রতিনিধিঃ সফটওয়্যার ডেভেলপমেন্ট ও সাইবার সিকিউরিটি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর মধ্যে পারস্পরিক সহযোগিতার উদ্যেশ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার) চট্টগ্রামের একটি অভিজাত হোটেল সিলভার স্পুনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাবিপ্রবির পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জোনায়েদ কবির, প্রকৌশল অনুষদের ডিন ড. তৌহিদুল আলম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আহমেদ ইমতিয়াজ এবং রিসার্চ অ্যান্ড ইনোভেশন ম্যানেজমেন্ট সেল (আরআইএমসি)-এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আব্দুল্লাহ আল মামুন।

জাইকার পক্ষ থেকে অংশ নেন বিশেষজ্ঞ (প্রধান উপদেষ্টা) শোজি আকিহিরো এবং প্রকল্প সমন্বয়ক কাতসুকি নাহো। তাঁরা বর্তমানে “আইসিটি ইঞ্জিনিয়ার্স ডেভেলপমেন্ট ফর দ্য প্রমোশন অব দ্য আইসিটি ইন্ডাস্ট্রি অ্যান্ড নিউ ইনোভেশনস (জাইকা–বিসিসি–বেসিস টিসিপি)” প্রকল্পে কাজ করছেন।

সভার শুরুতে উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক, গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন। তিনি আইসিটি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের অংশীদারিত্ব রাবিপ্রবিকে গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে আরও এগিয়ে নেবে।

অন্যদিকে জাইকার প্রতিনিধিরা রাবিপ্রবিতে সফটওয়্যার ডেভেলপমেন্ট ও সাইবার সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ, গবেষণা সহায়তা এবং যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এই সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থী ও গবেষকরা আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের জ্ঞান এবং বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সভা রাবিপ্রবির আইসিটি খাতে একটি গুরুত্বপূর্ণ সূচনা। জাপানের প্রযুক্তিগত অভিজ্ঞতা ও বাংলাদেশের উদীয়মান আইসিটি শিল্পের মধ্যে সেতুবন্ধন তৈরি করে ভবিষ্যতে যৌথ প্রকল্প, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,