সারাদেশ

সেনবাগ পৌরসভার ধানের শীর্ষের কান্ডারী  হতে চান আবদুল হান্নান লিটন 

মোঃসামছু উদ্দিন লিটন, সেনবাগ প্রতিনিধি,
আসন্ন  পৌরসভা নির্বাচনে সেনবাগ পৌরসভার ধানের শীর্ষের কান্ডারী  হতে চান জনাব আবদুল হান্নান লিটন ।
আবদুল হান্নান লিটন সেনবাগ পৌরসভার ৮ নং ওয়ার্ডের উত্তর শাহাপুর গ্রামের মোল্লা বাড়ির আবুল খায়ের মোল্লা ও আনোয়ারা বেগমের  জ্যেষ্ঠ সন্তান।
আবদুল হান্নান লিটন ১৯৮৭ সালে চট্টগ্রাম পোর্ট হাইস্কুল থেকে এসএসসি, ১৯৮৯ সালে সেনবাগ সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও১৯৯১ সালে সেনবাগ সরকারি ডিগ্রি  কলেজ থেকে বিএ পাশ করেন।সেনবাগ কলেজ ছাত্র সংসদের এ,জি,এস, কলেজ ছাত্রদলের সভাপতি ও থানা ছাত্র দলের সভাপতি, পৌর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক টানে পোর্টের সরকারি চাকুরি ও সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউনিয়নে অবস্থিত কাবিলপু  হাইস্কুলের প্রধান শিক্ষকের পদ থেকে অব্যাহতি নেন। আবদুল হান্নান লিটন বর্তমানে সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সেনবাগ উপজেলা  বি আর ডিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
 সেনবাগ পৌরসভার আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীতা ঘোষনা করেন আবদুল হান্নান লিটন।
এ-ই প্রতিবেদকের সাথে মতবিনিময় কালে জনাব লিটন  বলেন বিগত সময় গুলোতে যারা নির্বাচিত হয়েছেন এবং মেয়র পদে আছেন তারা শুধু নিজেদের উন্নয়নে কাজ করেছেন। জনগনের জন্য কোনো কাজ করেননি। নতুন কোনো রাস্তা ঘাট করেননি। পৌরসভা এলাকায় রাস্তা ঘাটের আশপাশে ময়লার স্তুপ পয়নিস্কাশনের ড্রেন গুলো ময়লা আবর্জনা ভরা। পৌরসভা এলাকায় রাস্তায় চলাচলে ময়লা আবর্জনার দুর্গন্ধে মানুষের দম বন্ধ হয়ে আসে। এগুলোর দিকে তাদের নজর নেই। আগামী নির্বাচনে আমি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও সেনবাগ উপজেলা থেকে ৬ বার নির্বাচিত সংসদ সদস্য জনাব জয়নুল আবেদীন ফারুক সাহেবের  আশির্বাদ নিয়ে আমি নির্বাচিত হলে সেনবাগ পৌরসভাকে পরিস্কার পরিচ্ছন্নতা আবর্জনা মুক্ত করতে কাজ করবো। পুরাতন রাস্তা ঘাট মেরামত ও নূতন রাস্তঘাট তৈরী সহ ড্রেনগুলোকে পরিস্কার করে পরিবেশ দুষনমুক্ত করবো এবং জনগনকে  একটি আধুনিক পৌরসভা উপহার দেবো।
আমি আপনাদের দোয়ায় নির্বাচিত হলে এবং আপনাদের সহযোগিতা পেলে সন্ত্রাস, চাঁদাবাজ, ও মাদক মুক্ত পৌরসভা উপহার দিতে চাই। এ-ই প্রতিবেদকে  তিনি বলেন আমি জানি সাংবাদিকদের সহযোগিতায় কোনো সংস্থা বা ফান্ড নাই আপনাদের দোয়া ও সহযোগিতায় আমি নির্বাচিত হলে সাংবাদিকদের সহযোগিতার  জন্য  আমি একটি ফান্ড গঠন করবো যেন বিপদ কালে কোন সাংবাদিক অসহায়ত্ত্বের স্বীকার নাহয়। মাদকের বিষয়ে   এক প্রশ্নের জবাবে জনাব লিটন বলেন মাদক ব‍্যবসায়ীরা কারো না কারো আশ্রয় প্রশ্রয়ে এই ব‍্যবসা চালায়। আমি নির্বাচিত হলে মাদক ব‍্যবসা, সন্ত্রাসী ও চাঁদাবাজির বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে আপনারা আমাকে সহযোগিতা করলে মাদক ব‍্যবসা, সন্ত্রাস, ও চাঁদাবাজ মুক্ত পৌরসভা উপহার দিতে পারবো। অন‍্য একটি প্রশ্নের জবাবে লিটন বলেন, আমি নির্বাচিত হলে মাদকাসক্ত দের জন‍্য একটি রিহ‍্যাব সেন্টার করবো যাতে মাদকাসক্তদের চিকিৎসা সহায়তার ব‍্যবস্থা করতে পারি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,