সারাদেশ

দেশের মানুষ জবাবদিহিতা মূলক রাজনৈতিক চায় – প্রতিমন্ত্রী নুরুল হক

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে মানুষ চায় একটা পরিবর্তন। যারা নেতৃত্ব দিবে আগের মত মানুষের উপর চাপিয়ে দিয়ে মানুষের উপর খবরদারি করবে মানুষ এই রাজনীতি চায় না।জুলাই গণঅভ্যুত্থানে গণ প্রতিরোধের মাধ্যমে মানুষ দেখিয়ে দিয়েছে, মানুষ জনগণের নেতা চায়, জবাবদিহিতার মূলক রাজনৈতিক চায়, জনবান্ধব রাজনৈতিক চায়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) নিজ সংসদীয় আসনে যাওয়ার পথে মাদারীপুরের মস্তোফাপুর বাস স্ট্যান্ডে তার  নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে শ্রম ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এসব কথা বলেন ।
এ সময় প্রতিমন্ত্রী তার নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, জাতীয় নির্বাচন হয়েছে এখন আবার স্থানীয় নির্বাচন হবে আপনারা যেভাবে জাতীয় নির্বাচনে মানুষের কাছে ভোট চেয়েছেন, এখন সেই ভাবেই স্থানীয় নির্বাচনে মানুষের কাছে ভোট চাইবেন জনগণের প্রতিনিধি হবেন। এই সরকার যেটা কমিটমেন্ট করেছেন ফ্যামিলি কার্ড দিবে সেখানে মানুষকে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা সহায়তার কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। এই কমিটমেন্টের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে সরকার।
প্রতিমন্ত্রী তার নেতাকর্মীদের উদ্দেশ্যে করে আরো বলেন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে জনগণের রাজনীতি করার লক্ষ্যে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যেখানে সকল নাগরিকরা দলমত নির্বিশেষে তাদের মর্যাদা অধিকার নিয়ে বাস করবে, দেশের আইনের শাসন থাকবে, আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান সেবা পাবে, কোন মানুষ আক্রান্ত হলে আইনের সহযোগিতা পাবে, সরকারের যে সামাজিক সুরক্ষামূলক কাজগুলোর কার্যক্রম ঈদের আগে ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা এগুলো আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন যাতে গরিব ও অসহায় লোক এই সহযোগিতা পায়।
এ সময় মাদারীপুর জেলার গণঅধিকার পরিষদের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,