শ্যামনগরে সনাতনী সম্প্রদায়ের মানববন্ধন
শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার(২৮ ফেব্রুয়ারী) সকাল ১১.৩০ মিনিটে উপজেলা প্রেসক্লাব চত্তরে শ্যামনগরের সনাতনী সম্প্রদায়ের আয়োজনে পূজা উদ্যাপন ফ্রন্টের পৌর কমিটির উপদেষ্টা পরিতোষ মন্ডল ও তার পরিবারকে অব্যাহত হুমকির প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্যে প্রতিমা রানী হালদার ও পরিতোষ মন্ডলের স্ত্রী হেনা রানী বলেন বিভিন্ন সময়ে শ্যামনগর পূজা উদ্যাপন ফ্রন্টের উপদেষ্টা পরিতোষ মন্ডল সহ তার পরিবারকে হুমকি প্রদান করা হচ্ছে। বক্তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা দাবী করেন। এ ব্যাপারে শ্যামনগর থানায় জিডিও করেছেন বলে জানান। জিডি নম্বর ১৪৫৩। তারিখ-২৬ শে ফ্রেবুয়ারী’২৬। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন উপজেলার চন্ডিপুর গ্রামের সুশীলা রানী, সুমিত্রা রানী, মল্লিকা রানী প্রমুখ।





